বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং বিচ্ছিন্ন ঘটনায় গ্রেফতার ২ জন

কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং বিচ্ছিন্ন ঘটনায় গ্রেফতার ২ জন

কুয়াকাটায় বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানী কুয়াকাটা ল্যন্ডিং স্টেশনের (সিমিউই-৫) পাওয়ার ক্যাবল কাটা পড়ার ঘটনায় মহিপুর থানায় মামলা হয়েছে। রোববার দিবাগত রাত ৩টায় কুয়াকাটা সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের সিকিউরিটি অফিসার মো: হারুন অর রশিদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। এ ঘটনায় মহিপুর থানা পুলিশ ১০ আগস্ট সোমবার সকালে কুয়াকাটার আলীপুর থেকে ব্যবসায়ী ও প্রাইমারী স্কুল শিক্ষক আবুল হোসেন ওরফে হোসেন মোল্লা ও তার ব্যবসায়ীক পার্টনার আবুল হোসেনকে গ্রেফতার করেছে।

ওই মামলায় পাঁচজনের নামসহ অজ্ঞাত আরও তিনকে নিয়ে মোট আটজনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়। এছাড়া রোববার রাত সাড়ে ১১টার দিকে সাময়ীকভাবে ক্ষতিগ্রস্ত সংযোগ স্থাপনের মধ্য দিয়ে সারা দেশের ইন্টারনেট সেবা সচলের ব্যবস্থা নেওয়া হয় বলে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান জানিয়েছেন।

তবে সংযোগ আপাতত পুনরুদ্ধার হলেও পুরোপুরি সচল করতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে বলে ওই কর্মকর্তার দাবি। কুয়াকাটা সাবমেরিন ক্যাবলের ল্যন্ডিং স্টেশন সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা জানান, লতাচাপলী ইউনিয়নের আলীপুর বাজার সংলগ্ন কোল্ড স্টোরেজ এলাকায় আবুল হোসেন মোল্লার নেতৃত্বে কয়েকজন ব্যবসায়ীর ব্যক্তিউদ্যোগে একটি জমির উন্নয়ন কাজ করছিলেন। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত না করে খননযন্ত্র দিয়ে কাজ করার সময় ল্যান্ডিং স্টেশনের পাওয়ার ক্যাবল কেটে সেসময় আগুন ধরে যায়।

এরপর তারা কাজ ফেলে রেখে চলে গেলেও ততক্ষণে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশন থেকে সারা দেশের ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হয়ে যায়। মামলার বাদী কুয়াকাটা সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের সিকিউরিটি অফিসার হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, তাদের কোন প্রকার অবহিত না করে বেড়িবাঁধ লাগোয়া মাটির তলায় খননযন্ত্র ব্যবহার করে কাজটি করতে গিয়ে এমন সংকট তৈরী হয়েছে। সংযোগ কাটা পড়ে প্রায় ১৩ ঘন্টা পর্যন্ত কুয়াকাটা সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন থেকে ইন্টারনেট সার্ভিস বন্ধ থাকায় কি পরিমান আর্থিক ক্ষতি হয়েছে এমন প্রশ্নের জবাবে কুয়াকাটা সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের ইনচার্জ ডিজিএম মো: তারিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সংযোগ পুন:স্থাপনে প্রায় আট লাখ টাকা খরচ হবে। এছাড়া দীর্ঘ ১৩ ঘন্টায় পার সেকেন্ডে ৭শ‘ ৬০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার বন্ধ থাকার ফলে বিএসসিসিএল এর কত টাকা আর্থিক ক্ষতি হয়েছে এটি এখনও নিরূপণ করা যায়নি।

মহিপুর থানার ওসি মনিরুজ্জমান বলেন, সাবমেরিনের ক্যাবল কাটার ঘটনায় সোমবার রাত তিনটার দিকে একটি মামলা হয়েছে। আমরা সোমবার সকালে দু‘জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com