রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বরগুনায় বজ্রপাতে চতুর্থ শ্রেণীর ছাত্র নিহত

বরগুনায় বজ্রপাতে চতুর্থ শ্রেণীর ছাত্র নিহত

বরগুনায় বজ্রপাতে চতুর্থ শ্রেনীর ছাত্র মো.জুবায়ের
(১১) নামে একজন স্কুলছাত্র নিহত হয়েছে।জুবায়ের রায়ের তবক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।

জানা গেছে,সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের রায়ের তবক গ্রামে ওই স্কুল ছাত্রের বাসা।আজ বিকেল পাঁচটার সময় বৃষ্টি শুরু হলে তার নানা বেলাল গাজীর সাথে মাঠে গরু আনতে যায়।সে সময় বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়।নিহত জুবায়ের
নানার বাড়িতে থেকে লেখা পড়া করতো।তার বাবা মা ঢাকায় থাকেন।পড়ে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে আনা হলে হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com