বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালিয়াকৈরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

কালিয়াকৈরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে সড়কের পানির স্রোতে ভেসে যাওয়া এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পশ্চিম খোলাপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু নেত্রকোনার পূর্বধলা থানার হোগলা এলাকার কামরুল হোসেনের ছেলে আকাশ হোসেন (১২) ।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আকাশের বাবা কামরুল একটা দুর্ঘটনায় মারা যান এবং বেশ কিছু দিন আগে তার মায়েরও অন্যত্র বিয়ে হয়ে যায়। এরপর থেকেই সে তার নানী হামিদা বেগমের সঙ্গে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকার আব্দুল আজিজের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছে। সে স্থানীয় বাড়ই পাড়া বাজারে মাছ কেটে জীবিকা নির্বাহ করে। সোমবার দুপুর ১টার দিকে সে তার সমবয়সী জিহাদ, শাওন, শুভ, জিলানী ও বাপ্পীর সঙ্গে উপজেলার পশ্চিম খোলাপাড়া এলাকায় যায়। সেখানে বন্যার পানিতে ডুবে যাওয়া ভাঙা সড়কের পানিতে গোসল করতে নামে।

এ সময় সড়কের মাঝ দিয়ে বয়ে যাওয়া স্রোত তাকে গভীর পানিতে টেনে নিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে ৯৯৯-এ ফোন দেয়। সেখান থেকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের একদল কর্মী ঘটনাস্থলে যায়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে স্থানীয় ফালু মিয়া স্মৃতি সংঘের সদস্যরা যৌথ উদ্যোগে প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৩টার দিকে কচুরিপানার ভেতর থেকে তার লাশ উদ্ধার করে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রাউফুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টার পর নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরে নিহতের লাশ তার আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com