বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালিয়াকৈরে কৃত্রিম জলাবদ্ধতায় গজারী গাছের মরক

কালিয়াকৈরে কৃত্রিম জলাবদ্ধতায় গজারী গাছের মরক

গাজীপুরের কালিয়াকৈরে মাছ চাষের জন্য কৃত্রিমভাবে হওয়া জলাবদ্ধতার কারণে মরে গেছে সরকারি বনের মূল্যবান গজারি গাছ।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রা বন বিট অফিসের আওতাধীন পল্লী বিদ্যুৎ মন্ডল পাড়া এলাকার রহমান খান নামক জনৈক ব্যাক্তি সরকারি বনের পাশের জমি লিজ নিয়ে মৎস্য চাষ শুরু করে। তার খামারের পরিধি বৃদ্ধির জন্য বাধ সৃষ্টি করে কৃত্রিমভাবে জলাবদ্ধতার সৃষ্টি করেছে।

জলাবদ্ধতার কারণে দুই পাশে থাকা সরকারি বন বিভাগের জমির প্রায় ২০ টি মূল্যবান গজারি গাছ মারা গেছে। এছাড়াও হুমকির মুখে রয়েছে আরও বেশ কিছু গজারী গাছ। এভাবে জলাবদ্ধতা সৃষ্টি করে রাখলে ভবিষ্যতে আরও গাছ মারা যেতে পারে এমনটা বক্তব্য স্থানীয়দের।

এ বিষয়ে মৎস্য খামারের মালিক রহমান খানের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন আমি কোনো গাছ মারিনি, এগুলো এমনি এমনি মারা গেছে।

বিষয়টি নিয়ে চন্দ্রা বন বিট কর্মকর্তা মঞ্জুরুল ইসলামের সাথে কথা বললে তিনি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com