বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশালে মোবাইল কোর্ট অভিযানে গাঁজা সেবনের অপরাধে একজনকে ১৫ দিনের কারাদণ্ড

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে গাঁজা সেবনের অপরাধে একজনকে ১৫ দিনের কারাদণ্ড

বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় জেলা প্রশাসন বরিশালের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা এর নেতৃত্বে আজ ১০ আগস্ট,২০২০ তারিখে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। আজ সোমবার বিকালে বরিশাল নগরীর বান্দ রোডে লঞ্চঘাট এলাকায় একজনকে গাঁজা সেবন করে মাতলামিরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছে আরও বেশ কিছু অব্যবহৃত গাঁজাও পাওয়া যায়, যা পরবর্তীতে বিনষ্ট করা হয়।


পরবর্তীতে ২০১৮ সালের মাদকদ্রব্য আইনের ৩৬ এর ৫ ধারার অনুযায়ী ঐ ব্যক্তিকে ১৫ দিন বিনাশ্রম কারদন্ড এবং ৫০০/- অর্থদণ্ড প্রদান করা হয়। উক্ত অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল সহায়তা প্রদান করেন।


একইসাথে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য জেলার প্রতিটি মোড়ে মোড়ে এবং এলাকার গলিতে গলিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসন কতৃক পরিচালিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com