বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঘোড়াঘাটে অবৈধ ক্লিনিকে অভিযান : ভুয়া ডাক্তার আটক

ঘোড়াঘাটে অবৈধ ক্লিনিকে অভিযান : ভুয়া ডাক্তার আটক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অবৈধ ক্লিনিকে অভিযান চালিয়ে ১জন ভুয়া ডাক্তার আটক করা হয়েছে।

সোমবার (১০ আগষ্ট) দুপুর ১ টার সময় উপজেলা নির্বাহী অফিসার ও মেজিষ্ট্রেট ওয়াহিদা খানম এর নেতৃত্বে এসআই রাসেদ ও এএসআই সারোয়ার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর ডাঃ মুরাদ সহ,

ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ঘোড়াঘাট আজাদমোরের রীম নাসিং হোম নামের একটি ক্লিনিকে সকলের উপস্থিতিতে ১ ঘন্টা যাবৎ অভিযান চালিয়ে অনুমোদন ও বৈধ কোন কাগজ পাতি বা লাইসেন্স দেখাতে না পারায় ও অব্যবস্থাপনার অভিযাগে ডাঃ মোছাঃ সৈয়দা রিমা আক্তার নামের ১ জন ভূয়া চিকিৎসকে গ্রেফতার করে ১ মাস কারাদন্ড এবং ৭০ হাজার টাকা জরিমানা সহ ক্লিনিকটি সিলগালা করে দেয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, এসব অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবসার কারণে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকা রেভিনিউ। যাদের বৈধ কাগজপত্র আছে তারা ব্যবসা ঝুঁকিতে পড়ছে, হারাচ্ছে চিকিৎসা সেবা।

অবৈধভাবে লাইসেন্সবিহীন অনুমোদন ছাড়াই যেসব ক্লিনিক ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের প্রতিষ্ঠানগুলো অতি দ্রুত বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন বৈধ ক্লিনিক মালিকরা।

পুলিশের পক্ষ থেকে বলা হয় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এসব অভিযান অব্যাহত থাকবে। যারা এসব অনিয়ম ও প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে সব ধরনের আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com