বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শেখ ফজিলাতুন নেছা ছাড়া বাংলার ইতিহাস অসম্পূর্ণ : চুমকি

শেখ ফজিলাতুন নেছা ছাড়া বাংলার ইতিহাস অসম্পূর্ণ : চুমকি

শেখ ফজিলাতুন নেছা ছাড়া বাংলার ইতিহাস অসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় মহিলা অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

চুমকি বলেন, বাংলাদেশের ইতিহাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা ছাড়া কখনোই সম্ভব নয়। তিনি শত প্রতিকূলতায় জাতির জনকের পাশে থেকে এদেশের মানুষের স্বাধীকার, ভোট ও ভাতের অধিকারের সংগ্রামে সহযোগীতা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ-উল-আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও।

এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা এইচএম আবুবকর চৌধুরী, মো. মাজেদুল ইসলাম সেলিম, এসএম রবিন হোসেন, মো. কামরুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে উপজেলার প্রশিক্ষনার্থীদের মাঝে ৬টি সেলাই মেশিন ও চারা গাছ বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com