বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত

নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত

পিরোজপুরের নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় হয় রঞ্জন হালদার (৫৫), তার স্ত্রী শিখা রানী মিস্ত্রী (৪৬) ও ছেলে শিশির হালদার (১৮) নামে তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। আহতদের প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শিশির ও তার মা শিখাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরন করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতোকাল রবিবার সকালে উপজেলা শাঁখারীকাঠী ইউনিয়নের ষ্ট্যান্ড সংলগ্ন বকুলতলা এলাকায় কবিতা রানী হালদার জনান, সাংবাদিকদের ঐই দিন সকালে স্থানীয় রঞ্জন হালদারের সাথে একই বাড়ির দীপক হালদারের ছেলে দুলাল হালদারের গরুর গোবর ফেলা নিয়ে কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে দীপক হালদার ও তার পুত্র দুলাল হালদার মিলে রঞ্জন হালদার পিটিয়ে আহত করে।

এ সময় তার ছেলে শিশির ও স্ত্রী শিখা তাকে রক্ষা করতে আসলে তাদেরও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে অভিযুক্ত দিপক হালদার জানান, খালের ঘাটে গরুর গোবর ফেলার প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়েছে। তাদের লোকজনের ধাক্কা ধাক্কিতে তারা আহত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শুভ ওঝা জানান, গুরুতর আহত শিশির ও তার মাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. মুনিরুল ইসলাম মুনির জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com