বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে আ.লীগের কর্মসূচি ঘোষণা

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে আ.লীগের কর্মসূচি ঘোষণা

বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে।

রবিবার রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষ্যে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে রূপগঞ্জের সকল ইউনিয়ন ও পৌরসভায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগস্ট সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন( অর্ধ নমিত), জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, গণভোজ।

শাহাদাতবার্ষিকী অনুষ্ঠানের সময়সূচি:-

মুড়াপাড়া-ভোলাব ইউনিয়নে সকাল সাড়ে ১০ টায়, দাউদপুর -কাঞ্চন পৌরসভায় সকাল সাড়ে ১১ টায়, রূপগঞ্জ- ভূলতা ইউনিয়নে দুপুর সাড়ে ১২ টায়, কায়েতপাড়া – গোলাকান্দাইল ইউনিয়নে দুপুর ১.৩০ টায়, তারাব পৌরসভা- চানপাড়া শেখ রাসেলনগর ইউনিয়নে দুপুর আড়াইটায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com