শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কালীগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাস খাদে, আহত ৩০

কালীগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাস খাদে, আহত ৩০

গাজীপুরের কালীগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বাসই পাশের খাদে পানিতে পড়েছে। রোববার বিকেলে (৯ আগস্ট) কালীগঞ্জ-টঙ্গী সড়কের নলছাটা এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুই বাসের প্রায় ৩০ যাত্রী আহত হয়েছে। ঘটনার পর কালীগঞ্জ থানা, কালীগঞ্জ ও টঙ্গী ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা রাত ১০টায়ও উদ্ধার কাজ শেষ করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত কাউকে পাননি।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বলেন রেকার দিয়ে খাদে পড়া দুটি বাস উদ্ধার করা হয়েছে। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিশ্চিত করেছেন ভিতরে কোন আহত বা নিহত যাত্রী নেই।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. শামীম আহমেদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, কালীগঞ্জ-টঙ্গী সড়কের নলছাটা এলাকায় উত্তরা পরিবহন ও কালীগঞ্জ টান্সপোর্ট লিঃ (কেটিএল) এর যাত্রীবাহী দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বি-বাড়ীয়ামী থেকে মহাখালীগামী (ঢাকা মোট্রো-ব-১১-৪৩৮৮) বাসটি সড়কের দক্ষিণ পার্শ্বে খাদে ও কালীগঞ্জ থেকে টঙ্গীগামী ((ঢাকা মোট্রো-জ-১৪-১৯০৭) বাসটি সড়কের উত্তর পার্শ্বে পানিতে পড়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা ও ফায়ার সার্ভিস এবং টঙ্গী ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এসে উদ্ধার কাজ চালায়। এ ঘঠনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টঙ্গী ও উত্তরার বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে ভর্তি আছেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক অভিজিৎ দাস জানান, সন্ধ্যায় হাসপতালে ৭ জন রোগী আনা হয়।

তবে এদের মধ্যে ৪ জনে অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে সোহারাওয়ার্দী হাসপাতাল ও একজনকে জাতীয় অর্থোপেটিক (পঙ্গু) হাসপাতালে প্রেরণের পরামর্শ দেওয়া

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com