বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে নিখোঁজের দুইদিন পর গর্ত থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

গাজীপুরে নিখোঁজের দুইদিন পর গর্ত থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

গাজীপুরে নিখোঁজের দুইদিন পর গর্ত থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই শিশুর নাম হাসনা (৮)। সে রংপুরের তারাগঞ্জ উপজেলার জগদীশপুর গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে।

স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রী। হাসনা পরিবারের সঙ্গে কোণাবাড়ি খোলাপাড়া এলাকার জহির দেওয়ান মাতবরের বাড়িতে ভাড়া থাকতো।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোণাবাড়ী থানা পুলিশের এসআই আবু সাইদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, গতকাল শনিবার দুপুরে স্কুলছাত্রী শিশু হাসনা খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে বিভিন্নস্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন।

পানিতে ডুবে যেতে পারে, সন্দেহ করে আশপাশের পুকুরে খোঁজা হয়। পরে বাড়ির পাশের একটি গর্ত থেকে রোববার ভোর সাড়ে ৪টার দিকে শিশুটির লাশ উদ্ধার করে জয়দেবপুর ফায়ার সার্ভিস ও কোণাবাড়ী থানার পুলিশ। তবে শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।

তিনি আরও জানান, সম্ভবত খেলতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে গভীর গর্তে পড়ে যায় শিশুটি। শিশুটির লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com