বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগরে ৪টি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নবীনগরে ৪টি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৪টি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার ভোর রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষীপুরের হাজিরহাটিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জাহাঙ্গীর আলম পেশায় পল্লী চিকিৎসক।

রোববার সকালে তিনি বলেন, ‘কয়েক বছর ধরে গ্রামের বাড়িতে থাকি না। গ্রাম্য দলাদলির কারণে মিথ্যে মামলায় একাধিক বার জেলও খেটেছি। পরে মনের কষ্টে গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী চর গোসাইপুরে সপরিবারে কয়েক বছর ধরে বসবাস করছি।’


জাহাঙ্গীর আলম বলেন, ‘তবে গ্রামের বিশাল বাড়িতে ৩ ভাই পরিবার-পরিজন নিয়ে থাকেন। শনিবার রাতের আঁধারে দুর্বৃত্তরা বাড়িতে আকস্মিক ভাবে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ৪টি ঘর ক্ষতিগ্রস্ত হয়।’

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নবীনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, ঘটনাটি শোনার পরই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখনো এ বিষয়ে মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com