বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভোলায় হাত-পা বেঁধে মসিজেদর মুয়াজ্জিনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন! মূলহোতা আটক

ভোলায় হাত-পা বেঁধে মসিজেদর মুয়াজ্জিনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন! মূলহোতা আটক

ভোলায় হাত-পা বেঁধে মসজিদের মুয়াজ্জিন মোঃ মুনসুরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই মুয়াজ্জিন সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে। নির্মম ওই নির্যাতনের ঘটনার একটি ভিডিওটি শুক্রবার (৭ আগস্ট) মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

এরপরই স্থানীয় ইলিশা ফাঁড়ির ইনচার্জ রতন শীলের নেতৃত্বে এএসআই মাইনুলসহ পুলিশের একটি টিম ঘটনার মূলহোতা রশিদ মল্লিককে আটক করে।?এরআগে সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গুপ্ত মুন্সি গ্রামে ওই নির্যাতনের ঘটনা ঘটে।ভুক্তভোগী মুয়াজ্জিন মুনসুর জানান, ‘আমার জমির চারা আমি উঠিয়েছি এজন্য ঈদের ৪ থেকে ৫ দিন আগে আমার দুলাভাই রশিদ মল্লিক, সাইবালী মল্লিকের ছেলে আসাদ মল্লিক ঘর থেকে ধরে নিয়ে আমাকে বেঁধে মারধর করে।

এ সময় আসাদ মল্লিকসহ ৩/৪ জনে মিলে আমাকে গরুর গোবর খাইয়ে দিয়েছে। আমি তাদের ভয়ে মামলা করিনি। এখন মামলা করলে আমাকে মেরে ফেলতে পারে, আমার ভয় হয়’।


ইলিশা ফাঁড়ির ইনচার্জ রতন শীল জানান, ফেসবুকে ওই বর্বরোচিত নির্যাতনের দৃশ্য দেখে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রশিদ মল্লিককে আটক করেছি। বাকিদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com