বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তালতলীতে আউশ ধানের বাম্পার ফলন কৃষকরা খুশি

তালতলীতে আউশ ধানের বাম্পার ফলন কৃষকরা খুশি

বরগুনার তালতলী উপজেলার পাওয়াপাড়া গ্রামে আউশ ধান কাটা শুরু হয়েছে। উৎপাদন খরচ কম, জীবনকাল কম এবং রোগ ও পোকামাকড়ের আক্রমন কম হওয়ায় আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। কাক্ষিত ফলন পেয়ে এলাকার কৃষকরাও বেশ খুশী হয়েছেন। আউশ আবাদে এখানে ব্রি ধান ৪৮ জাতটি বেশি চাষ হয়েছে। মাত্র ১০০ দিন জীবনকাল এবং রোগ ও পোকামাকড়ের আক্রমন কম হওয়ায় আউশ ধান আবাদের দিকে কৃষকরা বেশি ঝুঁকছেন।

তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বতিপাড়া গ্রামের কৃষক আবজাল হোসাইন জানান, তারা এ বছর ২৫ বিঘা জমিতে আউশ আবাদ করেছেন। এ এলাকায় আগে আউশ ধান আবাদ হত না । কৃষি বিভাগের সহায়তায় আউশের আবাদ শুরু করেছেন এবং ভাল ফলন পেয়েছেন। বোরো ও রোপা আমন ধানের মাঝামাঝি আরো একটা অতিরিক্ত ফসল পাওয়া যায় যা আবাদে তাদের আর্থিক উপকার হয়।

তালতলী উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ আরিফুর রহমান জানান, এ বছর তালতলী উপজেলায় আউশ ধানের আবাদ হয়েছে ২০০০ হেক্টর যা বিগত বছরের তুলনায় বেশী।

সরকারের প্রণোদনা কর্মসূচী আওতায় কৃষকদের সার, বীজ ও নগদ অর্থ সহায়তা দিয়ে কৃষকদের আউশ আবাদে উৎসাহিত করা হচ্ছে। ধানের দাম ভাল পেলে আগামীতে আরও আউশ আবাদ বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com