বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন
মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা ঝিনাইদহ জেলা পুলিশের, ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা ঝিনাইদহ জেলা পুলিশের, ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড


ঝিনাইদহে চলছে মাদক বিরোধী অভিযান। ধারাবাহিকতা বজায় রেখে শুক্রবার (৭ আগস্ট) রাতে গাঁজা সেবনের সময় পুলিশ আটক করেছে লাল মিয়া নামে এক নিয়মিত গাঁজা সেবনকারী যুবককে। জেলা পুলিশের দিক থেকে হুঁশিয়ারি থাকলেও জেলাতে সেবন, বিক্রেতা, কেউই যেনো থেমে নেই, চলছে রমরমা। রাতদিন মিলে প্রায় প্রতিদিনই ২-৩ জন এমনকি তারও অধিক মাদকের সাথে সম্পৃক্ততা থাকার কারনে থানা পুলিশ, ডিবি পুলিশ, ও র‍্যাবের হাতে আটক হয়ে চলেছে।

এজন্য ঝিনাইদহের মানুষ বর্তমান জেলা পুলিশ প্রশাসনকে স্বাগত জানিয়েছে যা অনেকের মুখে মুখে শোনা গেছে। মাদকের এই অভিযানের ব্যাপারে পুলিশের পক্ষ থেকে জানিয়েছেন, সচেতন নাগরিক যদি মাদকের বিরুদ্ধে আরও সচেতন হয় এবং পুলিশকে সাহায্য করে তবে সময় সাপেক্ষে এ অভিযান সফল করা সম্ভব।

উল্লেখ্যঃ শুক্রবার রাতে ঝিনাইদহ পৌরসভাধীন বিসিক শিল্পনগরী এলাকা হতে গাঁজা সেবনের সময় ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে লাল মিয়া থানা পুলিশের হাতে আটক হয়।

সদর থানার ওসি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত মাধ্যমে অভিযান চালিয়ে উল্লেখিত স্থান থেকে লাল মিয়াকে গাঁজা সেবনরত অবস্থায় পেয়ে আটক করা হয়।

পরে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্যাহ ভ্রাম্যমান আদালতে তাদের ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com