বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মানিকগঞ্জ মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় শিক্ষানুরাগীকে পিটিয়ে আহত

মানিকগঞ্জ মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় শিক্ষানুরাগীকে পিটিয়ে আহত

মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় শিক্ষানুরাগীকে পিটিয়ে আহত করেছে চিহিৃত মাদক কারবারীরা। আহত আব্দুল আলীম (৪২) মানিকগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল গ্রামে এ ঘটনাটি ঘটেছে । আহত আব্দুল আলীমের বাড়ির সামনে এলাকার চিহিৃত পাঁচজন মাদক কারবারী তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। আব্দুল আলীম বরঙ্গাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য।

তাঁর স্ত্রী নাসরিন আক্তার বলেন, আমার স্বামী বরংগাইল হাটে গিয়েছিলেন পাট কিনতে। দুপুরে তিনি বাড়ি আসলে পরিকল্পিতভাবে আমার স্বামীকে মেরে ফেলার জন্য বশির মিয়া, আব্দুল মতিন, নাহিদুজ্জামান জনি, সানি মিয়া ও ইমন মিয়া তার উপর হামলা চালায়। পরে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে প্রথমে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এখন তার অবস্থা খুবই খারাপ। অভিযুক্তরা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। তাদের ভয়ে কেউ কোন কথা বলার সাহস পায় না বলে জানান তিনি।

তবে এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবীর অবগত নন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com