বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিবচরে সংঘর্ষ,টেঁটাবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু, আহত ৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিবচরে সংঘর্ষ,টেঁটাবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু, আহত ৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিবচরে সংঘর্ষ,টেঁটাবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু, আহত ৫

মাদারীপুর জেলার শিবচরে পাট জাগ দেবার কচুরিপানার ভাগ নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর মাদবর(৫৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগষ্ট) সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের কাবিলপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার সকাল ৮ টার দিকে পাট জাগ দেবার জন্য কচুরীপানা সংগ্রহ নিয়ে জাহাঙ্গীর মাদবরের সাথে বাচ্চু মাদবরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে টেঁটার আঘাতে জাহাঙ্গীর মাদবরের মৃত্যু হয়। আহত হয় আরো ৫ জন। আহতরা হলেন চায়না বেগম (৪০),জাহাঙ্গীর মাদবরের বাবা আঃ কাদির মাদবর (৭০),জামাল হোসেন মাদবর (৪৫) ও কামাল মাদবর (৪০),রাজিয়া বেগম (৩৫)। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে।

নিহত জাহাঙ্গীরের স্ত্রী নারগিস বেগম বলেন,’সকালে জলাশয়ের কচুরীপানা নিয়ে কথা কাটাকাটির সময় আমার স্বামীকে বাচ্চু টেঁটা দিয়ে কুপিয়ে মেরে ফেলছে। তারা আমাদের উপর হামলা চালিয়েছে। আমি এ হত্যার বিচার চাই।


সংঘর্ষের খবর শুনে শিবচর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, উমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এই ঘটনাকে অত্যন্ত দুঃখ ও ন্যাক্কারজনক ঘটনা হিসেবে অবিহিত করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এবং সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে বাচ্চু মাদবর সহ চারজনকে আটক করে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com