বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মানিকগঞ্জে সিংগাইরে চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানিকগঞ্জে সিংগাইরে চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানিকগঞ্জের শিবালয় ও সিংগাইর থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সিংগাইরের জয়মন্টপ বাজারের পশ্চিম পাশে দেওলী ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন ও দুপুর ২ টার দিকে শিবালয় বাসস্ট্যান্ড টু লঞ্চঘাট রোড এলাকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা জেলার মোহাম্মদপুর থানার মৃত-গৌরাঙ্গ সরকারের ছেলে অভি সরকার (২২), ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার গনেশ মন্ডলের ছেলে জনি মন্ডল (২০), মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ননি গোপাল সরকারের ছেলে নাথু সরকার (২২) ও পাবনা জেলার পাথরতলা গ্রামের চন্দন সাহার পুত্র চপল সাহা (২০)।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হানিফ সরকার জানান, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গা হতে কৌশলে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে শিবালয় ও সিংগাইর থানা এলাকা সহ আশপাশ এলাকায় বিক্রি করে আসছে।

জেলা গোয়েন্দা পুলিশ শিবালয় ও সিংগাইরে পৃথক দুটি অভিযানের মাধ্যমে তাদেরকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com