বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ত্যাগীদের মূল্যায়ন করেন : শামীম হক

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ত্যাগীদের মূল্যায়ন করেন : শামীম হক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত দিবস , জাতীয় শোক দিবস ১৫ আগস্টের কর্মসূচী চূড়ান্ত করতে সভা করেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় হাইব্রিড ও অনুপ্রবেশকারী মুক্ত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী করার ব্যাপারে আলোচনা হয়। চূড়ান্ত করা হয় জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচী।


সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি শামীম হক বলেন, বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি , প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন । আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়িত্ব জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নির্দেশ পালন করা। নীতির প্রশ্নে শেখ হাসিনা তার পিতার মতো আপোষহীন । স্বাধীনতা বিরোধী অপশক্তি যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য সবসময় সর্তক থাকতে নেতা- কর্মীদের প্রতি আহবান জানান শামীম হক ।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বক্তব্য রাখেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com