শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নরসিংদীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নরসিংদীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নরসিংদীতে ডিবি পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে জেলা গোয়েন্দা শাখার এসআই তাপস কান্তি রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাধবদী থানাধীন চানগাও এলাকা থেকে মাদক ব্যবসায়ী সূর্য্যবান (৪৫)কে ৩ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত সূর্য্যবান মাধবদী থানাধীন চানগাও গ্রামের আঃ করিম @ করিম পাগলার স্ত্রী। অপর দিকে পৃথক অভিযানে এসআই মোস্তাক আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানাধীন ভৈরব বাসষ্ট্যান্ড এলাকা থেকে মাদক ব্যবসায়ী ইলিয়াস (২২)কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ইলিয়াস নরসিংদীর সদর থানাধীন চিনিশপুর গ্রামের কাইয়ূম ভূইয়ার ছেলে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে এলাকার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। গ্রেফতারকৃত আসামীদের প্রত্যেকের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের নিয়মিত মামলা রুজু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com