মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রাজাপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি দোকান পুড়ে ৭০ লাখ টাকার ক্ষতি, আহত ১০

রাজাপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি দোকান পুড়ে ৭০ লাখ টাকার ক্ষতি, আহত ১০

মোঃ নাঈম হাসান ঈমন রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ


ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ও ক্ষতিগ্রস্থ হয়ে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হওয়ার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে এবং পেট্রোল ব্যবসায়ীর দগ্ধসহ অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছে। বুধবার ৮টার দিকের এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় রাজাপুর ও ভান্ডারিয়ার ২টি ইউনিট ঘন্টাব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে আশপাশের দোকানগুলো রক্ষা পায়। ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ চলে যাওয়া পেট্রোল ব্যবসায়ী আব্দুল মজিদ মোম জালিয়ে পেট্রোল বিক্রি করার সময় হঠাৎ আগুন লেগে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তিনি দগ্ধ হন। পরে ২ পাশের আন্তত ১৫ দোকান পুড়ে ও পানিতে ক্ষতিগ্রস্থ হয়। বাজার কমিটি জানান, পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্থ দোকানগুলোতে ব্যাপক মালপত্র ছিল। আগুনে পুড়ে যাওয়ায় ব্যবসায়ী ও দোকান মালিকরা নিস্ব হয়ে গেছেন। রাজাপুর ফায়ার সার্ভিস জানান, খবর পেয়ে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রনে আনায় আশপাশের দোকানগুলো রক্ষা পেয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির তথ্য নিরুপান করা হচ্ছে। আগুন ক্ষতিগ্রস্থ ঘটনাস্থলে পরিদর্শনকালে ইউএনও সোহাগ হাওলাদার জানান, বৃহস্পতিবার বিকেলে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন বিতরন করা হবে। পরবর্তীতে সার্বিক সহায়তা দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com