বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠাকুরগাঁওয়ে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন করোনা ভাইরাসে আক্রান্ত

ঠাকুরগাঁওয়ে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন করোনা ভাইরাসে আক্রান্ত

মোঃওয়াদুদ হোসেনঃঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার।

এই সংসদ সদস্য ছাড়াও জেলায় নতুন করে আরও ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩৭। মারা গেছে ৮ জন।

সাবেক পানিসম্পদ মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য।

সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার বলেন, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ৩ অগাস্ট রমেশ চন্দ্র সেনের নমুনা সংগ্রহ করা হয়। এছাড়াও সেদিন জেলা থেকে আরও ৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়।

বুধবার রাতে দিনাজপুর থেকে প্রাপ্ত রিপোর্টে নয় জনের কোভিড-১৯ শনাক্ত হয়। অন্যরা হলেন সদর উপজেলার ১ জন, পীরগঞ্জ উপজেলার ১ জন ও রাণীশংকৈল উপজেলায় ৬ জন।

সিভিল সার্জন জানান, রমেশ চন্দ্র সেনের এখন কোনো ধরনের উপসর্গ নেই। তাকে নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। ঘরেই চিকিৎসা হচ্ছে তার। তার বাড়ির বাকিরা সুস্থ আছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com