শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ৫ মাদক ব্যবসায়ী আটক ও ২৫,৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ একটি মাইক্রোবাস জব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ৫ মাদক ব্যবসায়ী আটক ও ২৫,৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ একটি মাইক্রোবাস জব্দ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ মেঘনা ব্রীজ এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে ৫ আগস্ট(২০২০)দুপুর ২ টার সময় র‌্যাবের চেকপোষ্টের মাধ্যমে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশী করে ২৫,৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ইয়াবা পাচারের দায়ে ০৩ নারীসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলো ১ মোঃ রাজু (৪২), ২ হায়দার (২৮), ৩ মোছাঃ কল্পনা (২৭) ৪ মাহমুদা আক্তার রেশমা (২২)। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ রাজু’র বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন লতিফপুর এলাকায় এবং হায়দারে’র বাড়ি মাদারীপুর জেলার সদর থানাধীন মিলারচর এলাকায়। এছাড়া মাদক ব্যবসার সাথে জড়িত অপর ০৩ নারী মোছাঃ কল্পনা ও মাহমুদা আক্তার রেশমা’দের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন আকসিনা এলাকায়।


গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ জানা যায় আসামীরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাইক্রোবাসে বিভিন্ন আনন্দ ভ্রমনের নামে যাত্রী পরিবহনের আড়ালে অভিনব কায়দায় ইয়াবা কক্সবাজার থেকে আনয়ন করে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com