বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগরে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

নবীনগরে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার



ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গলায় ফঁাস লাগিয়ে তানজিনা আক্তার (১৯)নামে এক গৃহবধুর আত্মহত্যার খবর পাওয়া গেছে। সে উপজেলার কনিকারা গ্রামের মো. মামুনের স্ত্রী ও একই গ্রামের মামুন মিয়ার
মেয়ে। আজ (০৪আগষ্ট) মঙ্গলবার আনুমানিক সকাল ৮টার দিকে উপজেলার কনিকারা গ্রামে নিহতের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।


স্থানীয় ইউপি সদস্য ছিদ্দিকুর রহমান জানান, আজ মঙ্গলবার সকালে গলায় ফঁাসলাগানো অবস্থায় গৃহবধু তানজিনা অক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কি কারনে আত্মহত্যা করেছে সেটা আমার
জানান নাই।শুনলাম গতকাল সোমবার মেয়েটির বাবার বাড়ি থেকে স্বামির বাড়িতে আসেন এবং আজ সকালে তানজিনার ঝুলন্ত লাশ

দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে,পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।স্থানীয়রা জানান, আত্মহত্যার ঘটনার পর আজ (৪ আগষ্ট) মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের পরিবারের মাঝে এক সমজতা বৈঠক হয়। যে বৈঠকে অত্মহত্যা করা তানজিনার পিতাকে ৩ লক্ষ টাকা দেওয়ার রফাদফ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, কনিকারা ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছিদ্দিকুর রহমান,ইউপি সদস্য আলি আহাম্মদ মেম্বার,সারোয়ার চৌধুরী,মোশারফ চৌধুরী,এরশাদ চৌধুরী,কাইয়ুম সরকার, ছেলের চাচা এরশাদ মিয়া,মেয়ের চাচা কাউছার মিয়াসহ কনিকারা গ্রামের প্রায় ষোল-আনা সরদারই সে রফাদফায় মিটিংয়ে উপস্থিত ছিলেন।


নবীনগর থানা সূত্রে জাানা যায়, আজ মঙ্গলবার সকাল সারে ৮টার দিকে আমাদের কাছে ফোন আসে । পরে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয় এবং ওই দিনই দুপুরে লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

প্রেরক: মিঠু সূত্রধর
পলাশ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com