বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝিনাইদহের শৈলকুপায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দুই লাখ টাকা জরিমানা

ঝিনাইদহের শৈলকুপায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দুই লাখ টাকা জরিমানা


ঝিনাইদহের শৈলকুপায় একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ, নিষিদ্ধ, ভেজাল ওষুধ মজুদ এবং নির্দিষ্ট মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে এ জরিমানা করা হয়। উপজেলার চড়িয়ার বিল সুমনা মেডিক্যাল স্টোরে এই জরিমানা করা হয়। সোমবার বিকাল থেকে সন্ধা পযর্ন্ত ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি সোহেল পারভেজ এর নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল এই অভিযান পরিচালনা করেন।

ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার সোহেল পারভেজ জানান, চড়িয়ার বিল এলাকার সুমনা মেডিক্যাল স্টোরে আমদানি, বিক্রয় ও মেয়াদোত্তীর্ণ নিষিদ্ধ ভেজাল ওষুধ মজুদ এবং নির্দিষ্ট মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রির সংবাদ পেয়ে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণের সমন্বয়ে সেখানে অভিযান চালানো হয়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৪০,৪৫ এবং ৫১ ধারায় ওষুধের দোকানের মালিককে দুই লাখ টাকা জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com