বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগরে মোবাইল রিচার্জের তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ৮

নবীনগরে মোবাইল রিচার্জের তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পৌর সদরের ২ নং ওয়ার্ডের পশ্চিমপাড়া ওয়ালিশাহর মাজারের সাথের একটি দোকানে মোবাইল রিচার্জের তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষের নারী সহ ৮জন আহত হয়েছে।
আজ সোমরার বিকেলে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলেন, মামুন মিয়া (৪৫), মফিজ মিয়া(৫৪), মিন্টু মিয়া(৫৫), অপুর্ব (২২),মো. কাউছার মিয়া (৩৮), মো.জামাই আরিফ মিয়া (৩০) সহ দুজন নারী আহত হয়।

স্থানীয়রা জানান, পৌর এলাকার পশ্চিমপাড়ার ওয়ালিশাহর মাজারের কাউছার মিয়ার মোবাইল রিচার্জের দোকানে মোবাইলে টাকা রিচার্জ করতে আসে অপূর্ব। এই মোবাইল রিচার্জের তুচ্ছ ঘটনায় তাদের মধ্যে হাতাহাতি হয়।পরে এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটলে উভয় পক্ষের ৮ জন আহত হয় । আহতদের নবীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়েছে।

নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষের লোকজনদের থানায় তলব করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com