মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
প্রশাসনের তৎপরতা থাকা সত্ত্বেও প্রকাশ্যে মরা গরুর মাংস বিক্রি ফলে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা

প্রশাসনের তৎপরতা থাকা সত্ত্বেও প্রকাশ্যে মরা গরুর মাংস বিক্রি ফলে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা

রংপুর সদর উপজেলার লাহিড়ীরহাটে মরা গরুর পঁচা মাংস বিক্রি ফলে “সেই মাংস খেয়ে একাধিক ক্রেতা অসুস্থ হয়ে পড়েছে”
অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসনের তদারকি না থাকায়, রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঈশ্বরপুর মাঠেরহাট গ্রামের গরুর কসাই রফিকুল ইসলাম রফিক ও তার ছেলে ঝন্টু কসাই লাহিড়ীর হাটে আজ সোমবার মরাগরুর পঁচা মাংশ বিক্রি করে। সোমবার দুপুরে সেই মাংস ক্রয় করে বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খেয়ে অসুস্থ হয়ে পড়েন ৩নং ওয়ার্ডের সিটি ঈশ্বরপুর এলাকার মৃতঃ মহির উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম ও তার পরিবারের ৫/৬ জন সদস্য। বর্তমানে রাশেদুলের অবস্থা আশংকাজনক।


শুধু তাই নয় এছাড়াও সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের পালিচড়া বাজারে কিছুদিন আগে মরা ছাগলের মাংস বিক্রির অভিযোগে হাতেনাতে আটক হয় এক কসাই পরে স্থানীয় চেয়ারম্যান সোহেল রানা ও হাট ইজারাদার বিষয়টি অভ্যন্তরীণভাবে মীমাংসা করে।


এদিকে গরুর পচা মাংস বিক্রির এ খবর লাহিড়ীর হাট এলাকায় জানাজানি হয়ে পড়লে কসাই রফিকুল ও তার ছেলে ঝন্টু কসাই গা-ঢাকা দিয়েছেন।
এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ভুক্তভোগী ক্রেতাগন আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com