বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশালে বাল্যবিবাহ বন্ধ করলেন এসি ল্যান্ড

ত্রিশালে বাল্যবিবাহ বন্ধ করলেন এসি ল্যান্ড

(ময়মনসিংহ):-১০০% বাল্যবিবাহ মুক্ত ত্রিশাল গড়ার লক্ষ্যে আজ ত্রিশালের হরিরামপুর ইউনিয়নের সাউথকান্দা গ্রামে একটি বাল্যবিয়ে বন্ধ করেছেন ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট তরিকুল ইসলাম তুষার।

জানা যায়, হরিরামপুর ইউনিয়নের সাউথকান্দা গ্রামে নবম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর সাথে ত্রিশাল ইউনিয়েনর পাঁচপাড়া গ্রামের ১৯বছর বয়সী এক ছেলের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ত্রিশালের সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট তরিকুল ইসলাম তুষারকে ঘটনাস্থলে পাঠালে তিনি ঘটনার সত্যতা পান এবং বাল্য বিয়ের কুফল সম্পর্কে উভয় পক্ষকে অবহিত করেন।

বাল্যবিয়ে আইনের ধারায় বাল্যবিয়েতে সহায়তা প্রদানকারীকে আর্থিক জরিমানা অনাদায়ে ৭ দিনের জেল এবং ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বর- কনের আত্নীয় স্বজনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং বর-কনে তারা দুজনে অঙ্গীকার করেন বাংলাদেশের বিবাহ আইন অনুযাীয় তাদের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত তারা বিয়ে করবেন না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com