বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠাকুরগাঁও সীমান্তে নদীতে ভেসে উঠল বাংলাদেশি যুবকের মরদেহ।

ঠাকুরগাঁও সীমান্তে নদীতে ভেসে উঠল বাংলাদেশি যুবকের মরদেহ।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই সীমান্তে নাগর নদীতে বাংলাদেশি যুবকের মরদেহ মিলেছে।

সোমবার সকালে নদীর ধারে ভেসে আসা ওই বাংলাদেশীর মরদেহ দেখে রত্নাই ক্যাম্পের বিজিবি ও পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই ব্যক্তির নাম মামুন (৩২)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের ঠকবস্তী গ্রামের সাদেকুল ইসলামের ছেলে (ইউপি সদস্য শামসুল আলমের নাতী)। বিষয়টি নিশ্চিত করেছেন আমজানখোর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আকালু।

স্থানীয়রা জানায়, শনিবার (১ আগষ্ট) রাতে ৪ জনের একটি দল গরু ও ফেনসিডিল আনতে অবৈধ পথে সীমান্ত দিয়ে ভারতে যায়। রবিবার (২ আগস্ট) গভীর রাতে ফেরার সময় বাংলাদেশের রত্নাই এবং ভারতের সোনামতি সীমান্তে ৩৮২(৪) এস পিলারের দক্ষিণ শেষ প্রান্তে ভারতীয় আয়রন ব্রীজের নীচে গেলে বিএসএফ সদস্যরা তাদের ওপর পাথর ছুড়ে মারে এ সময় পাথরের আঘাতে আল-মামুন নিহত হন এবং ঠকবস্তি পশ্চিম হরিনমারী এলাকার মোহাম্মদ আলী ওরফে বম (২৮)সহ দুই জন আহত হন।

পরে আহতরা পালিয়ে আসলেও নিহত আল-মামুনের লাশ সোমবার(৩ আগষ্ট) সাড়ে ৮টার দিকে লাশ সীমান্তের মরাধর গ্রামের পশ্চিম পার্শ্বের ৩৮২(৩)এস পিলার এলাকায় নাগর নদীতে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা বিজিবি ও পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ৫০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শহিদুল ইসলাম জানান, রত্নাই সীমান্তের মরাধর গ্রামের পশ্চিম পার্শ্বের ৩৮২(৩)এস পিলার এলাকায় নাগর নদীতে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখার বিষয়টি শুনেছি। বিজিবি জোয়ানরা সেখানে আছে। বিস্তারিত জানবার জন্য বিএসএফ’র সাথে যোগাযোগ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com