সোমবার, ১৫ Jun ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
হিলিতে আদিবাসী যুবককে গলা কেটে হত্যা, রিক্স-ভ্যান ছিনতাই!

হিলিতে আদিবাসী যুবককে গলা কেটে হত্যা, রিক্স-ভ্যান ছিনতাই!

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় (হিলি) শানচু মিনজি নামের এক আদিবাসি যুবককে গলা কেটে হত্যা করে তার রিক্সা ভ্যানটি ছিলিয়ে নিয়ে গেছে দূর্বৃত্তরা।
রবিবার (২ আগষ্ট) সকালে হিলি’র ইসমাইলপুর সড়কের উপর থেকে তার গলাকাটা লাশটি উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত শানচু মিনজি (৩৮) হাকিমপুর উপজেলার ছাতনি জামতলী গ্রামের নব মিনজি’র ছেলে। সে হিলিতে রিক্সা-ভ্যান চালিয়ে জিবিকা নির্বাহ করতো।

১লা আগষ্ট শনিবার রাতে কে বা কাহারা ঐ আদিবাসী যুবককে গলা কেটে হত্যা করে তার রিক্সা ভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

নিহতের স্বজনরা সাংবাদিকদের জানান, শানচু মিনজি গতকাল তার রিক্সা ভ্যানটি নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর রাতে সে আর বাসায় ফিরে আসেনি। আজকে সকালে তার লাশটি হিলি-ইসমাইলপুর সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাকিমপুর থানায় পুলিশকে খবর দেওয়া পরপরই থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

হাকিমপুর থানা পুলিশের ওসি তদন্ত মোস্তাফিজার রহমান জানান, নিহত শানচু মিনজি লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


হত্যাকারীদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com