বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে ঘাঘট নদী ভাঙ্গন শুরু।

রংপুরে ঘাঘট নদী ভাঙ্গন শুরু।

রংপুর নগরীতে অসময়ে ভাঙছে ঘাঘট নদী। নগরীর ৩ নং ও ১০ নং ওয়ার্ডের মাঝ দিয়ে বয়ে যাওয়া এ নদীর ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে নদীওপর উচাটারী প্রায় অর্ধ শতাধিক পরিবার। একটি বসতবাড়ি অর্ধেক জমি ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে।

হুমকির মুখে রয়েছে ৫০ টি পরিবার। ভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা না নিলে যে কোন মূহুর্তে নিশ্চিহৃ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে ৩ নং ও ১০ নং ওয়ার্ডের নদীওপর উচাটারী বাসীদার।


সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, বৃষ্টি শুরু হলে ভাঙন আতংকে প্রতিনিয়ত রাত কাটছে ৫০টি পরিবারের। বর্ষা মৌসুমে ঘাঘটের এই ভাঙন তীব্র আকার ধারন করেছিল, বর্তমানেও তা অব্যাহত রয়েছে। স্থানীয় এলাকার বাসিন্দা খোকন জানান, ইতোমধ্যে এলাকার প্রায় ২/৩ একর জমি ঘাঘটের গর্ভে চলে গেছে। এখানকার প্রায় ১০টি পরিবারের বাড়ি ঘর ভেঙ্গে নদী গর্ভে চলে যাওয়ার সম্ভবনা আছে।

এসব পরিবারের মানুষেরা বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু হারিয়ে গেলে তারা পথে বসে যাবে। বর্তমানে তারা দূরচিন্তা জীবন যাপন করছে।
দ্রুত এই ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করা না হলে যে কোন সময় বাকি জমিটুকুও চলে যেতে পারে ঘাঘটের ভূগর্ভে। এছাড়া ওই এলাকার একটি ঈদগাঁ মাঠ মারাত্মক হুমকির মুখে রয়েছে।

ঘাঘটের ভাঙ্গন থেকে রক্ষা পেতে ভূক্তভোগি পরিবারগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
রংপুর সিটি কর্পোরশেনের দুই কাউন্সিলর মোঃ মোস্তাফিজার রহমান লিটন ও মোঃ নাজু জানান, সিটি কর্পোরেশেনের প্রয়োজনীয় জনবল ও আর্থিক বরাদ্দ এবং পানি উন্নয়ন বোর্ডকে আমরা চিঠি দিবো মেয়র মহাদয় মাধ্যমে।

তবে ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য তাগিদ দেওয়া হবে । তারা বিষয়টি যেন আমলে নিয়ে দেখে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com