বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মসজিদে বন্যার পানি ব্রিজের উপর ঈদের জামাত পাবনায়

মসজিদে বন্যার পানি ব্রিজের উপর ঈদের জামাত পাবনায়

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা,দিলপাশার ও খানমরিচ ইউনিয়নের সবগুলো গ্রাম বন্যার পানিতে ভাসছে। করোনার কারণে কোনো ঈদগাহেই ঈদের জামাত হয়নি তারপরও এখানে জেগে নেই একটি ঈদগাহ মাঠ। এখানকার পানি বন্দি মানুষ অন্যান্য স্থানের ন্যায় মসজিদেই ঈদের নামাজ আদায় করেন। তবে কোনো কোনো গ্রামের মসজিদেও বন্যার পানি প্রবেশ করায় সেখানে ইদের নামাজ আদায় করা যায়নি।

এ কারণে অষ্টমণিষা ইউনিয়নের বড় বিশাকোল,বাঁশবাড়িয়া ও দড়ি পাড়া গ্রামের বাসিন্দাদের ঈদের নামাজ পড়তে হয় ব্রিজের উপর। স্থানীয় ইউপি সদস্য নবির উদ্দিন মোল্লা জানান, এ সব গ্রামের মসজিদগুলোতে বন্যার পানি উঠেছে। ঈদের নামাজের জন্য বিকল্প জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে তিন গ্রামের মানুষ বিশাকোল-খানমরিচ সড়কের বড় বিশাকোল ব্রিজের উপর ঈদের জামাত আদায়ের সিদ্ধান্ত নেন।

গ্রামবাসী,প্রধানবর্গ ও তাদের আত্মীয়স্বজনদের নিয়ে সম্মিলিত ভাবে এখানে আদায় করেন ঈদুল আজহার নামাজ। এ জামাতে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সদস্য ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মো: মানিক হোসেন অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com