বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দিনমজুর সাঈদের ৩০ বছরের সংসার এখন নৌকায়!

দিনমজুর সাঈদের ৩০ বছরের সংসার এখন নৌকায়!

গাজীপুরে বাড়ছে তুরাগ ও বংশী নদীর পানি। এতে প্লাবিত হয়েছে কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী, ডালজোড়া ও সূত্রাপুর ইউপি। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় সাত হাজার পরিবার। এছাড়া ঘরছাড়া হয়েছেন নিম্নবিত্ত অনেকেই।

কালিয়াকৈরের নওলা গ্রামের দিনমজুর সাঈদ মিয়া ৮৮ সালের ভয়াবহ বন্যাতেও ঘর ছাড়া হননি। কিন্তু এবার সব ছাপিয়ে পানি গ্রাস করেছে তার পৈত্রিক ভিটাকে। থৈ থৈ পানি, সাপ, বিচ্ছু, ইঁদুরে একাকার পুরো ঘর। তাই তো ঘরবাড়ি ছেড়ে ৩০ বছরের সংসার নিয়ে নৌকায় আশ্রয় নিয়েছেন সাঈদ মিয়া। তার স্ত্রী বলেন, সাপের ডরে তো ঘরেই যাইতে পারি না।

একদিকে করোনাভাইরাসের মহামারি, অন্যদিকে বন্যা। পাঁচ মাস ধরে কাজ নেই সাঈদ মিয়ার। পাঁচজনের সংসার চলছে সাঈদের গার্মেন্টসকর্মী মেয়ের আয়ে। কিন্তু পানির কারণে কাজে যেতে পারছেন না তিনিও।

সাঈদ মিয়া বলেন, করোনায় কাজকর্ম নাই। ঘরে হাঁটু সমান পানি। ঘরের মেঝে ভেঙে গেছে পানির তোড়ে। নিজের বাড়ি থুয়ে ভাড়া করা নৌকায় ঠাঁই নিছি। নৌকা ছাড়া বের হওয়ার উপায় নাই। সাড়ে তিনশ টাকায় ভাড়া করা নৌকায় ৩০ বছরের সংসার নিয়ে আত্মীয়ের বাসায় ছুটতেছি।

নতুন ঠিকানায় গিয়ে সাময়িক দুর্বিষহ জীবনের হয়তো অবসান হবে দিনমজুর সাঈদের। কিন্তু কতদিন কর্মহীন থাকতে হবে জানেন না তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com