বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পুলিশ পশুর হাটে সতর্ক রয়েছে : জিএমপি কমিশনার

পুলিশ পশুর হাটে সতর্ক রয়েছে : জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার আনোয়ার হোসেন বলেছেন, এবারের ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। মহাসড়কে যানজট নিরসনসহ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে চার শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ব্যস্ততম চান্দনা চৌরাস্তাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশেষ নজরদারি করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গাজীপুর জেলা শহরের রথখোলায় কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জিএমপি কমিশনার বলেন, কোরবানির পশুর হাটে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। বিশেষ করে পশুরহাটে অজ্ঞানপার্টি, মলমপার্টি, ছিনতাই ও চাঁদাবাজি রোধে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন তার জন্য সচেতনামূলক প্রচারণা চালানো হচ্ছে।

এ সময় জিএমপির সহকারী পুলিশ কমিশনার একেএম আহসান হাবীব, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁঞা প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com