সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

শিরোনাম :
আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা মিস ইউনিভার্সের ভোটে বিশ্বে তৃতীয় বাংলাদেশের সামিরা খান মাহি
লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: পাচারকারী দলের হোতা গ্রেপ্তার

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: পাচারকারী দলের হোতা গ্রেপ্তার

লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার ভোরে র‌্যাব-৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশান থানার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার হাজী কামালের বাড়ি কুষ্টিয়া সদরে। দুপুরে র‍্যাব-৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে র‍্যাব-৩ এর সিইও লে. কর্নেল রকিবুল হাসান এ তথ্য জানান।

গত ২৮ মে লিবিয়ার সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। এতে আহত হয় আরো ১১ জন।  

এ ঘটনায় হতাহতদের পরিবার থেকে মাদারীপুরের রাজৈর থানা ও কিশোরগঞ্জের ভৈরব থানায় মানবপাচার বিরোধী আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে বলা জানান র‍্যাব কর্মকর্তা লে. কর্নেল রকিবুল হাসান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com