বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কাউসের ঈদ উপহার পেল বিধবা, প্রতিবন্ধী ও দুঃস্থ ৭৫ পরিবার

কাউসের ঈদ উপহার পেল বিধবা, প্রতিবন্ধী ও দুঃস্থ ৭৫ পরিবার

গাজীপুরের কালীগঞ্জে ফেসবুক গ্রুপ কালীগঞ্জ উন্নয়ন সংগঠনের (কাউস) উদ্যোগে স্থানীয় বিধবা, প্রতিবন্ধী ও দুঃস্থ ৭৫ পরিবার পেল ঈদ সামগ্রী। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ওই পরিবারগুলোর ঘরে ঘরে এ ঈদ সামগ্রী পৌঁছে দেন সংগঠনের এক ঝাক তরুণ স্বেচ্ছাসেবী।

জানা গেছে, কালীগঞ্জ উন্নয়ন সংগঠন এডমিন প্যানেলের একজন সদস্য ওই গ্রুপের এবং নিজের ব্যক্তিগত ফেজবুক ওয়ালে ‘‘সমাজের বিধবা বা স্বামী পরিত্যক্তা নারীদের পাশে কি আমরা আমাদের সাধ্যমত দাঁড়াতে পারি না? ওরা তো আমাদেরই মা কিংবা বোন’’ শিরোনামে একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসের সূত্র ধরে অনেকেই সহযোগীতায় আগ্রহ প্রকাশ করেন। এর মধ্যে কালীগঞ্জের কৃতিসন্তান আমেরিকা প্রবাসী নাইম আহমেদ ৭৫টি পরিবারের ঈদ সামগ্রী প্রদানের দায়িত্ব নেন। পরে তাঁর আর্থিক সহযোগীতায় উপজেলার তুমলিয়া, নাগরী, বক্তারপুর, জাঙ্গালীয়া, জামালপুর, বাহাদুরসাদী, মোক্তারপুর ও কালীগঞ্জ পৌর এলাকার বিধবা, প্রতিবন্ধী ও দুঃস্থ ৭৫ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল-পোলার চাল, খিচুুরীর চাল, মসুর ডাল, পেয়াঁজ, আলু, লবন, সেমাই, চিনি, দুধ, সাবান, মসলা ও তৈল।

এ সময় কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সমাজসেবক আবুল কালাম, স্বেচ্ছাসেবী নুরুল ইসলাম, রাসেল মিয়া, জাহেদ রানা, সবুজ মিয়া, নাজমুল ইসলাম, তানভীর আহমেদ সরকার, প্রিন্স আহমেদ, ইমন আহমেদ, সীমান্ত মিয়া উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন ইউনিয়নে গ্রুপের এডমিনদের দায়িত্বে বিধবা, প্রতিবন্ধী ও দুঃস্থ পরিবারে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com