রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গাজীপুরে গার্মেন্টস শ্রমিক হত্যায় গ্রেফতার ২

গাজীপুরে গার্মেন্টস শ্রমিক হত্যায় গ্রেফতার ২

গাজীপুরের কাশিমপুরে গার্মেন্টস শ্রমিক আশেকুল হক ওরফে শরীফ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেফতাররা হলেন- বরগুনার বামনা থানার ভোলাঘাটার দেলোয়ার হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম রাজু ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ফকিরপাড়া গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে মুমিনুল ইসলাম মমিন।

তদন্তকারী কর্মকর্তা মো. হাফিজুর রহমান সোমবার জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে গত শনিবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার কানপুর এলাকা থেকে শরীফ হত্যার দুই আসামিকে গ্রেফতার করা হয়।

অভিযানে নিহত শরীফের বাসা থেকে লুট করা মোবাইল ফোন, স্কুল ব্যাগ, পাওয়ার ব্যাংক, এলইডি টিভি, হাত ঘড়ি, ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। রোববার দুই আসামিকে আদালতে হাজির করা হলে তারা শরীফ হত্যায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গত ২১ জুলাই রাতে গাজীপুরের কাশিমপুর থানার সারদাগঞ্জ মাদরাসার পাশে সিরাজুল ইসলামের বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাট থেকে শরীফের মরদেহ উদ্ধার করে পুলিশ। শরীফ জামালপুরের সরিষাবাড়ি থানার সাতপোয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

এ ঘটনায় নিহতের ভাই আনোয়ারুল হক আজাদ বাদী হয়ে ২২ জুলাই কাশিমপুর থানায় হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের ঘটনায় পিবিআই গাজীপুর জেলা ছায়া তদন্ত করে আসামিদের গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com