বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে মামলা

সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীতে সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে আওয়ামী লীগের এক নেতা মানহানির অভিযোগে মামলা করেছেন। বুধবার [২৯ জুলাই ২০২০] রাজবাড়ীর ২ নম্বর আমলি আদালতে মামলাটি করা হয়। আদালতের বিচারক শুধাংশু শেখর রায় কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিল করার আদেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বাদীর নাম ইউসুফ হোসেন। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা ও মাঝবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী কাম শিক্ষক।

মামলার বিষয়টি সাংবাদিক প্রবীর শিকদার নিজেও তার ফেসবুক আইডিতে জানিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, প্রবীর শিকদার তার ফেসবুক আইডিতে ১১ জুলাই ‘পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীর ত্রাস মনোয়ার হোসেন জনি, মিজানুর রহমান মজনু ও ইউসুফ হোসেন মেম্বারকে আটক করলেই মিলবে অস্ত্রের ভান্ডার’ শিরোনামে পোস্ট দেন। এরপর ১৫ জুলাই ‘রাজবাড়ী জেলা কালুখালী উপজেলার মোহনপুর বাজারে সরকারি জায়গাজমি জবরদখল করে মার্কেট নির্মাণ করেছে দুর্দান্ত ইউসুফ মেম্বার’ শিরোনামে পোস্ট দেন এবং ওই মার্কেটের ছবি প্রকাশ করেন।

বাদি ওই মার্কেটের মালিক নন। তৃতীয় দিন ‘ইউসুফের নিয়ন্ত্রণে রয়েছে মাদক ব্যবসার সিন্ডিকেট, একচেটিয়া ডিশের লাইনের ব্যবসা, সাব-রেজিস্ট্রি অফিসের কমিশন-বাণিজ্য ও অস্ত্রের ব্যবসা, চোরাই মোটরসাইকেলের ব্যবসা, জোর করে জমি দখল-বাণিজ্য, অস্ত্র-বাণিজ্য, চাঁদাবাজি, পুলিশ কমিশন, সালিস দরবারে বখরা, সরকারি ঠিকাদারি কাজে কমিশন মর্মে মিথ্যা মানহানিকর খবর তার ফেসবুক আইডিতে প্রচার করে মানহানি করেছেন। এতে বাদির ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com