বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আমি এখন পরিবহন সেক্টরসহ অন্যদিকে সময় দিতে পারছি: রাঙ্গা

আমি এখন পরিবহন সেক্টরসহ অন্যদিকে সময় দিতে পারছি: রাঙ্গা

বিরোধী দলীয় চীফ হুইপ ও জাতীয় পার্টির সদ্য সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান মহাসচিব পরিবর্তন করার একক ক্ষমতা রাখেন। এটা আমাদের দলে মাঝে মাঝে হয় অনেকটা রুটিন ওয়ার্কের মত। তিনি আমাদের গঠনতন্ত্রের ২০ ধারা মোতাবেক এটি করতে পারেন। মহাসচিব পদ থেকে আমাকে সরানোয় আমি পরিবহন সেক্টরসহ অন্যান্য দিকে সময় দিতে পারছি। আমার জন্য এটি ভালো হয়েছে।

বুধবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাসিক সমন্বয় সভায় যোগদান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু, হাসপাতাল পরিচালক ডাঃ ফরিদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক খতিবার রহমান, মহানগর যুব সংহতির সভাপতি শাহীন হোসেন জাকির, জেলা যুবসংহতির সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ।

এসময় রাঙ্গা বলেন, রাঙ্গা আরও বলেন, প্রধানমন্ত্রী তিস্তার ডানতীর রক্ষায় ৩০০ কোটি টাকা দিয়েছিলেন বলে রংপুর শহরে তিস্তার পানি ঢুকতে পারেনি। আমি বামতীর রক্ষায় ৩০০ কোটি টাকা চেয়েছি। যদি এটি পাওয়া যায় তবে তিস্তা নদীর ভাঙ্গনের হাত থেকে বামতীরের মানুষকে রক্ষা করা যাবে। এবার আকস্মিক উজানের পানি আসায় অনেক মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। আমি ওইসব এলাকার মানুষদের জন্য দ্রুততম সময়ের মধ্যে চাল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ খাদ্য সামগ্রী বিতরন করার উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে আজও অনেকজন বদলী হয়েছে। এর আগে যে স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা দেখেছি তার ব্যাপক পরিবর্তন হয়েছে। এটা জনগণের জন্য ভালোই হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com