বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সকল দুর্যোগে চলনবিল মানুষের পাশে আছি-প্রতিমন্ত্রী পলক

সকল দুর্যোগে চলনবিল মানুষের পাশে আছি-প্রতিমন্ত্রী পলক


আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমার চলনবিলের মানুষের পাশে আছি, থাকবো, ইনশাআল্লাহ।

বন্যার্তদের পাশে থেকে সরকারী সকল দপ্তর কাজ করছে, তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বন্যায় গ্রামীন সড়ক, জনপদ, রাস্তা, পুকুর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা নেমে গেলে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করবো।


দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ। কেউ মনোবল হারাবেন না।

বুধবার কলম ইউনিয়নের কলকলি, কালিনগর,কলম গ্রামে ত্রাণ বিতরন কালে উপরোক্ত কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, কলম ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনু, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রনজিৎ কুমার, পাউবোর ঠিকাদার আব্দুল জব্বার সরদার প্রমূখ।

এসময় তিনি ৩ শ জনকে ত্রান এবং ১৭১৬ জনকে ভিজিএফ চাল প্রদান করেন।
এর আগে তিনি বন্যায় ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। পরে তিনি সিংড়া পৌর এলাকার ৭০ টি পরিবারকে ত্রান সামগ্রী প্রদান করেন।

এসময় সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌসসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com