বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারের আশুলিয়ায় ২ জঙ্গি আটক, উগ্রবাদি বই উদ্ধার

সাভারের আশুলিয়ায় ২ জঙ্গি আটক, উগ্রবাদি বই উদ্ধার

রাজধানীর সন্নিকটে সাভারের আশুলিয়ায় জিরাবোতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব -১ এর একটি দল। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন উগ্রবাদি বই, লিফলেট ও সদস্য অর্ন্তভুক্তি ফরম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে গ্রেফতার দুই জঙ্গিকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে দুই জঙ্গিকে আশুলিয়ায় থানায় হস্তান্তর ও মামলা দায়ের করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো-ময়মনসিংহের সদর থানা পুরোহিত পাড়া গ্রামের মৃত আবুল হাসানের ছেলে আবদুর রহমান। অপরজন নেত্রকোনা জেলার পূর্বধোলা থানার হোগলা গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে মো. শাহাদাৎ। তারা দুইজনই ময়মনসিংহ দারুল উলুম হক্কানিয়া কওমী মাদ্রাসার শিক্ষক। এঘটনায় রাকিব নামে আরও একজন মামলার আসাম রয়েছে। তবে সে পালাতক ।

এ বিষয়ে র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২৭ জুলাই) রাত ১১ টার দিকে আশুলিয়ার জিরাবো বাস স্ট্যান্ডের একটি হোটেলের সামনে থেকে তাদের দুইজনকে আটক করা হয়। তারা আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, অন্য জেলা থেকে এখানে সাংগঠনিক কার্যক্রমের জন্য এসেছিল। তবে কি ধরণের সাংগঠনিক কাজ বা কাদের কাছে এসেছিল, তা তদন্ত সাপেক্ষে গোপন রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com