বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাস্তায় ফেঁসে গেলে গরু ভর্তি চুরির ট্রাক, পালালো চোর

রাস্তায় ফেঁসে গেলে গরু ভর্তি চুরির ট্রাক, পালালো চোর

গাজীপুরের শ্রীপুরে তিন কৃষকের পাঁচ গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় কাঁচা সড়কে কাদায় ট্রাক ফেঁসে গেলে ট্রাক ও গরু রেখে পালিয়েছে চোরের দল। বুধবার ভোর সাড় তিনটার দিকে এ ঘটনা ঘটে।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য হাসান হাফিজুর রহমান দিপক জানান, মাঝ রাতে কালমেঘা চালা গ্রামের আব্দুল আজিজের ছেলে ইউসুফ, মতিউর ও মোস্তফার পাঁচটি গরু ট্রাকে তুলে পালিয়ে যায় চোরের দল।

কিন্তু ভোর সাড়ে তিনটার দিকে পার্শ্ববর্তী গোদারচালা পূর্ব পাড়া জমির আলীর বাড়ির পাশে গরুসহ ট্রাকটি কাদাযুক্ত কাঁচা সড়কে আটকে যায়। এ সময় চোরের দল ট্রাক থেকে গরু নামিয়ে ট্রাকটি ওঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তারা ট্রাক উঠাতে ব্যর্থ হলে ও স্থানীয়রা টের পাওয়ায় গরু ও ট্রাক ফেলে পালিয়ে যায়। এ সময় পাশের ঈদগাহ মাঠ থেকে একটি ও বাগান থেকে চারটি গরু উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার দাস বলেন, পুলিশ যাওয়ার আগেই ঘটনাস্থল থেকে গরুগুলো কৃষকরা নিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধারের চেষ্টা করা হলেও তা ফেঁসে যাওয়ায় উদ্ধার করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com