ঝালকাঠিতে নির্মাণাধীন ৪ তলা দালানের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই শ্রমিকের নাম মো: ণূর হোসেন। তিনি শহরতলীর কৃষ্ণকাঠী ঐলাকার প্রয়াত হাফেজ উদ্দিন হাওলাদারের ছেলে। আজ বুধবার সকালে শহরের সরকারি মহিলা কলেজ সংলগ্ন বাড়ইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে চারতলা ওই দালানের ছাদের মাঁচা বাঁধতে গিয়ে পা ফসকে পড়ে রাস্তায় পড়ে যায় ওই শ্রমিক। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে এলাকাবাসী অভিযোগ করেছেন মকবুল হোসেন নান্না নামের এক ব্যক্তি ওই নিজের জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করেন। তবে তিনি তার নির্মাণাধীন ভবনে জাল ব্যবহারসহ শ্রমিকের নিরাপত্বায় কোন প্রকার ব্যবস্থা না নেয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
Leave a Reply