বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে অপহরণের পরদিন প্রতিবন্ধী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গাজীপুরে অপহরণের পরদিন প্রতিবন্ধী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গাজীপুরে মুক্তিপণের দাবিতে অপহরণের পরদিন প্রতিবন্ধী এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফাহিম (৭) নেত্রকোনা জেলার আটপাড়া থানার শুরমুখ্যা গ্রামের কামরুল ইসলামের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের নলজানী মধ্যপাড়া এলাকায় স্বপরিবারে ভাড়া থাকেন কামরুল ইসলাম। কামরুল ও তার স্ত্রী স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। তাদের ৭ বছরের প্রতিবন্ধী সন্তান ফাহিম স্থানীয় চান্দনা কেজি ইন্সটিটিউট স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

প্রতিদিনের মতো সোমবার ফাহিমকে বাসায় রেখে কামরুল ও তার স্ত্রী গার্মেন্টসে যান। দুপুরে খাবারের বিরতির সময় এ দম্পতি বাসায় এসে ফাহিমকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। রাতে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে শিশুটির পরিবারের কাছে ফাহিমকে অপহরণ করার কথা জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে খুন করার হুমকি দেয়।

তিনি আরও জানান, সন্তানকে ফিরে পেতে অপহরণকারীদের মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে দুই হাজার টাকা দেন শিশুটির বাবা। একপর্যায়ে ছেলেকে না পেয়ে পুলিশকে জানান তার বাবা।

এদিকে রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশু ফাহিমের সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে মঙ্গলবার রাত আটটার দিকে বাসার পাশে পরিত্যাক্ত একটি জমিতে ময়লার স্তূপে প্লাস্টিকের বস্তায় শিশুটির লাশ দেখতে পায় এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com