বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরি হুজুরের ঘরে ডাকাতি, ৩ দরজা ভেঙে কোরবানির গরু কেনার ৫ লাখ টাকা নেয়ার চেষ্টা

রাজাপুরি হুজুরের ঘরে ডাকাতি, ৩ দরজা ভেঙে কোরবানির গরু কেনার ৫ লাখ টাকা নেয়ার চেষ্টা


ঝালকাঠির রাজাপুরের পশ্চিম চাড়াখালি আজিজিয়া আলিম মাদ্রাসার পেছনের মোল্লা বাড়িতে ডাকাতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে কায়েদ ছাহেব হুজুরের মেয়ের ঘরের এ ঘটনায় কায়েদ ছাহেব হুজুরের জামাতা আলহাজ্ব হযরত মাওলানা মুজাম্মেলুল হক রাজাপুরী হুজুরকে ডাকাতরা মারধর করে আহত করেছে।

মঙ্গলবার দুপুরে রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি সাংবাদিক রহিম রেজা সরেজমিনে ওই বাড়িতে গেলে মুজাম্মেলুল হক রাজাপুরী হুজুরের ছেলে পশ্চিম চাড়াখালি আজিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাইফুল হক জানান, রাত সোয়া ২ টার পর ভবনের প্রবেশের মূল দরজা সংলগ্ন ডান পাশের দরজার ছিটকানী ভেঙে ৫ জনের অধিক ডাকাত দল ভেতরে প্রবেশ করে মুজাম্মেলুল হক রাজাপুরী হুজুরের কক্ষের দরজারে ছিটকানী ভেঙে প্রবেশ করলে ডাকাতদের বাধা দেয়ার চেষ্টা করলে মুজাম্মেলুল হক রাজাপুরী হুজুরের মুখে গামছা ডুকিয়ে তাকে মারধর ও হাত-পা বেধে ফেলার চেষ্টার সময় তিনি চিৎকার শুরু করেন।

একই সময় ভবনের বাম পাশের কক্ষটিরও দরজা ভেঙে রুমের লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে। বেধে ফেলার চেষ্টার সময় হঠাৎ জাম্মেলুল হক রাজাপুরী হুজুর স্ব জোরে চিৎকার দিয়ে বলেন তাকে মেরে ফেলা হলো বাচাও; চিৎকার শুনে দ্বিতীয় তলায় ঘুমে থাকা অধ্যক্ষ মোঃ সাইফুল হকের ঘুম ভেঙে যায় এবং তিনিও চিৎকার শুরু করে সাইজ করা কাঠের গুড়ি নিয়ে সিড়ি দিয়ে নিচের দিকে নামা শুরু করে ডাকাত দল পালিয়ে যায়।

ডাকাতদের খবর তাৎক্ষনিক পুলিশকে জানালে রাতেই পুলিশ ঘটনাস্থ পরির্শন করে। অধ্যক্ষ মোঃ সাইফুল হক আরও জানান, প্রতি বছরে ন্যায় এ বছরের পরিবারসহ কয়েক দফার কোরবানির গরু কেনার জন্য ২৭ জুলাই ভান্ডারিয়ার ব্যাংক থেকে প্রায় ৫ লক্ষ টাকা বাড়িতে আছি। এ টাকা লুটকরে নেয়ার জন্য ডাকাতরা হানা দেয়, কিন্তু আল্লাহর রহমতে ডাকাতরা ব্যর্থ হয়।

হযরত কায়েদ ছাহেব হুজুরের ছেলে আলহাজ্ব হযরত মাওলানা খলিলুর রহমান সকালে এ বাড়িতে এসে খোঁজখবর নিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com