বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠাকুরগাঁওয়ে হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

ঠাকুরগাঁওয়ে হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে অসহায় ও হতদরিদ্র মানুষদের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলার আক্চা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে কার্ডধারী হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

এসময় আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, আক্চা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, আক্চা ইউনিয়ন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হরি প্রসাদ বর্মন, আক্চা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কুলুরাম বর্মন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঈদ উল আযহা উপলক্ষে আক্চা ইউনিয়নের হতদরিদ্র ১ হাজার ৫শ ৫৮ জনের মাঝে ১০ কেজি করে ১৫ হাজার ৫৮০ কেজি চাল বিতরণ করা হয়।

চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন, ঈদ উল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করার জন্য হতদরিদ্র মানুষের তালিকা তৈরি করা হয়। এরপর হতদরিদ্র মানুষদের মাঝে কার্ড দেওয়া হয়। কার্ডধারী প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়। চাল বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, যারা মানবিক সহায়তার কার্ড পেয়েছে তাদেরকে এসব চাল দেওয়া হচ্ছে না। মাঠ পর্যায় থেকে নতুন করে অসহায় ও হতদরিদ্র মানুষদের তালিকা তৈরি করার পর যাচাই বাছাই করা হয়।

যাচাই বাছাই শেষে সদর উপজেলার ২১টি ইউনিয়নের ৩২ হাজার ৪৯৫ জন অসহায় ও হতদরিদ্র মানুষদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com