বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ডাকাত ছিনতাইকারী মাদক ব্যবসায়ীসহ আটক-১২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ডাকাত ছিনতাইকারী মাদক ব্যবসায়ীসহ আটক-১২


সিদ্ধিরগঞ্জে আসন্ন ঈদকে সামনে রেখে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের বিশেষ অভিযানে ডাকাত, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও প্রতারকসহ ১২জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ৬ জন ছিনতাইকারী, ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত, ১০ লিটার চুলাই মদ ও ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী এবং সরকারী গোয়েন্দা সংস্থা এনএসআই সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃতরা হলো, সাগর (২১), নিয়ামত উল্লাহ ওরফে ভাগ্নে রুমান ওরফে শুভ (২৮), নুর মোহাম্মদ হোসেন (১৮), রিপন (২৭), শহিদ (৫০), সোহেল রানা (২৯), কামাল (২৫), সবুজ (২৭), আরিফ (৩২), বাবুল ওরফে বাবু (৪৩) রিপন হোসেন (৩৫) ও শাহজাহান (৪৬)।


সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ফারুক বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে পুলিশ সুপারের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গতকাল গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন এলাকা থেকে ১২ জনকে করেছে। তাদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েয়ে।

পুলিশ সুপারের নির্দেশক্রমে আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো যাতে সকলে শান্তিপূর্ণভাবে ঈদ করতে পারে এবং বিভিন্ন পশুর হাটগুলোতে যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সে লক্ষে সার্বক্ষণিক পুলিশ তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com