বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে ভূমিদস্যুদের সন্ত্রাসীদের হামলায় বনকর্মকর্তাসহ আহত ৫, থানায় মামলা দায়ের

সাভারে ভূমিদস্যুদের সন্ত্রাসীদের হামলায় বনকর্মকর্তাসহ আহত ৫, থানায় মামলা দায়ের

রাজধানীর সান্নকটে সাভারে সরকারী বনভূমি রক্ষা করতে গিয়ে বন দখলকারী ভূমিদস্যুদের ভাড়াটে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় এক বনকর্মকর্তাসহ অন্তত ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে সহকারী বন সংরক্ষক সাজেদুল আলমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের সাভার সাব-বিট কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
আহতরা হলো- সহকারী বন সংরক্ষক মোঃ সাজেদুল আলম (৫৫), বন প্রহরী ইমরান (৩৮), ফরেস্টার দীলিপ মজুমদার (৪৫), মনির (২৮) ও ইমরান (২৫)।

থানা পুলিশ ও বন কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর মৌজায় গেজেটভুক্ত সরকারী বন বিভাগের জমি দখল করে সেখানে থাকা প্রায় ১৪ হাজার ৫০টি চারা গাছ নষ্ট করে দীর্ঘ্যদিন ধরে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরী করে আসছিলো মোঃ কামরুল ইসলাম আল আমিনসহ একটি ভূমিদস্যু চক্র। সোমবার দুপুরে সরকারী গেজেটভুক্ত জমিতে টহল প্রদান কালে ভূমিদস্যুদের ভাড়াটে সন্ত্রাসীদেরকে সরকারী সংরক্ষিত বনবিভাগের রোপন করা চারা নষ্ট করে ভেকু দিয়া মাটি কেটে ভূমির আকার পরিবর্তন করতে দেখেন।

এসময় তাদের কাজে বাঁধা প্রদান করায় অস্ত্রধারী সন্ত্রাসীরা রামদা, লোহার রডসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বনকর্মকর্তাদের উপর হামলা চালায়। সন্ত্রসাীদের অতর্কিত হামলা চালিয়ে সহকারী বন সংরক্ষক মোঃ সাজেদুল আলমকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে বন প্রহরী মোঃ ইমরান, ফরেস্টার দিলীপ মজুমদারকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে এবং তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র ছিনাইয়া নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে বন বিভাগের দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

বন বিভাগের ফরেষ্টার ও সাভার সাব বিট কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন জানান, এলাকার স্থানীয় আক্কাস, আরিফ, ইউসুফ ও শাজাহানের নেতৃত্বে প্রায় ৩০ থেকে ৪০ জন লোক হামলা চালায়। এখানে বন বিভাগের জায়গায় গাছ লাগালে ভূমিদস্যুরা সব কেটে তছনছ করে ফেলে। স্থানীয় কয়েকজন এখানে জমি আছে দাবী করে আদালতের আবেদন জানান। পরে মহামান্য আদালত এক মাসের স্থগিতাদেশ প্রদান করেন। যা গত ১৬ জুলাই স্থগিতাদেশের সময় পার হয়ে যায়। ফলে গেজেট মুল বন বিভাগ তার জমি দখলমুক্ত করতে গেলে আমরা হামলার শিকার হই।

তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত কামরুল ইসলাম আল আমিন বলেন, আমরা সরকারী জমি ভূমি সংস্কার বোর্ড থেকে লীজ নিয়ে সেখানে স্থাপনা নির্মান করেছিলাম কিন্তু বন বিভাগের লোকজন আমাদের ঘরবাড়ি উচ্ছেদ করে দিয়েছে দিয়েছে। পরবর্তীতে আমরা উচ্চ আদালতের নির্দেশনা নিয়ে আবারও ওই জমিতে উন্নয়ন কাজ করার সময় সোমবার দুপুরে বনবিভাগের লোকজন আবারও হামলা চালায় এবং তাদের ছোড়া গুলিতে আমাদের দুই জন লোক আহত হয়েছে। তাদেরকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা একেএম আজহারুল ইসলাম বলেন, আমাদের সরকারী গেজেটভুক্ত জমিতে রোপন করা প্রায় ১৫ হাজার চারা নষ্ট করে ভূমিদস্যূরা সেখানে স্থাপনা নির্মান অব্যাহত রাখে। বনের জমি রক্ষার্থে এখন পর্যন্ত ১৩ বার অভিযান চালানো হয়েছে এবং বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু ভূমি সংস্কারবোর্ডসহ সরকারের বিভিন্ন দপ্তরের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে ভূমিদস্যূরা তাদের দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সোমবার আমরা বনের জমিতে টহল দিতে গেলে ভূমিদস্যূরা অতর্কিত হামলা চালায়। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা (নং-৬১) দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com