বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নারায়নগঞ্জে ২ পরিবহন চাঁদাবাজ আটক

নারায়নগঞ্জে ২ পরিবহন চাঁদাবাজ আটক



নারায়নগঞ্জের বন্দর ফরাজীকান্দা বাজার ও মদনগঞ্জ বাসস্ট্যান্ডে চাঁদা আদায়কালে ০২ জন চাঁদাবাজ’কে হাতে-নাতে আটক করে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল । গ্রেফতারকৃত আসামীদ্বয় হলো ১। মোঃ আমিনুল ইসলাম (২০) ও ২। মোঃ মাহাবুব মোল্লা (২২) । এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ২,৮০০/- টাকা ও চাঁদা আদায়ের ০৩টি রসিদ বহি উদ্ধার করা হয়।

উপস্থিত সাক্ষী, ভুক্তভোগী ট্রাক চালক ও গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনগঞ্জ ও ফরাজীকান্দা এলাকায় বাসস্ট্যান্ডে পণ্যবোঝাই ট্রাক, কাভার্ডভ্যান ও মালবাহী যানবাহনের চালকদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক প্রতিদিন প্রতি ট্রাক থেকে ১০০/- টাকা থেকে ১৫০/- টাকা করে চাঁদা আদায় করে আসছে। নারায়ণগঞ্জের বন্দর থানাধীন ফরাজীকান্দা এলাকায় বাসস্ট্যান্ডে ট্রাক থেকে চাঁদা আদায়কালে মোঃ আমিনুল ইসলাম’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

এ সময় তার দখল হতে চাঁদাবাজির নগদ ১,৬৫০/- টাকা ও চাঁদা আদায়ের ০২টি রসিদ বহি জব্দ করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনগঞ্জ এলাকায় বাসস্ট্যান্ডে ট্রাক থেকে চাঁদা আদায়কালে অপর চাদাঁবাজ মোঃ মাহাবুব মোল্লা’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় মোঃ মাহাবুব মোল্লা’র দখল হতে চাঁদাবাজির নগদ ১,১৫০/- টাকা ও চাঁদা আদায়ের ০১টি রসিদ বহি জব্দ করা হয়। গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ স্থানীয় ইজারাদার মোঃ নাজিম উদ্দিন এর প্রত্যক্ষ প্ররোচনা ও মদদে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ফরাজীকান্দা ও মদনগঞ্জ এলাকায় চলাচলরত পণ্যবোঝাই ট্রাক, কাভার্ডভ্যান ও মালবাহী যানবাহনের চালকদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক প্রতিদিন প্রতি ট্রাক থেকে ১০০/- টাকা থেকে ১৫০/- টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।

ইজারাদার মোঃ নাজিম উদ্দিন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হতে মদনগঞ্জ বাসস্ট্যান্ড থেকে চাঁদা আদায়ের জন্য ইজারা নিলেও তার প্রত্যক্ষ প্ররোচনা ও মদদে গ্রেফতারকৃত আসামীদ্বয় পরস্পর যোগসাজশে মদনগঞ্জ বাসস্ট্যান্ডের আনুমানিক ০১ কিলোমিটার সামনে ফরাজীকান্দা বাজারে সড়ক ও জনপথের রাস্তায় উল্লিখিত যানবাহনের চালকদের নিকট হতে গুরুতর আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক চাঁদা আদায় করে আসছে।

এ সকল চাঁদাবাজদের অত্যাচারে পণ্যবোঝাই ট্রাক, কাভার্ডভ্যান ও মালবাহী যানবাহনের চালকরা অতিষ্ঠ। চাঁদাবাজি বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com