বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দেশ বাসীকে ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন জসীম উদ্দিন আহমেদ চৌধুরী

দেশ বাসীকে ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন জসীম উদ্দিন আহমেদ চৌধুরী


বছর ঘুরে আবার এলো ঈদুল আযহা।এই ঈদের বিশেষত্ব হচ্ছে কোরবানি তথা ত্যাগ ।পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশ বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন-সাবেক ছাত্রনেতা,বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগ একাংশের সভাপতি, জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি- জসীম উদ্দিন আহমেদ চৌধুরী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি সমাজ জীবনে প্রতিফলিত হলেই পারস্পরিক হিংসা-বিদ্বেষ কমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।কোরবানীর মর্ম অনুধাবন করে সমাজে শান্তি, সৌহার্দ্য ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগ স্বীকারের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের মনোভাবকে প্রসারিত করতে হবে আমাদের কর্ম ও চিন্তায়। ইসলাম ধর্মের মূল বাণী হচ্ছে মানব কল্যাণ।

তাই ধর্মের অপব্যাখ্যা করে বা প্রলোভন দেখিয়ে স্বার্থান্বেষী মহল যাতে সমাজে বিশৃংঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদ-উল-আযহা মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.)কে কোরবানি করতে উদ্যোগী হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, আনুগত্য ও আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অতুলনীয়।
ইসলাম ধর্মাবলম্বী ভাইবোনদের ঘরে ঘরে ত্যাগ ও আনন্দের বার্তা বয়ে নিয়ে পবিত্র ঈদ-উল-আযহা আমাদের মাঝে সমাগত হয়। ঈদ-উল-আযহা আমাদের নতুন আশার আলো দেখায়, ক্বোরবানীর ত্যাগ ও শিক্ষা যেন ফলপ্রসূ হয় সারা বছর জুড়ে। কোরবানী আমাদেরকে ত্যাগের মন্ত্রে বলিয়ান হয়ে হিংসা-বিদ্ধেষ, অহংকারকে কোরবানী দিয়ে ধৈর্য ধারণ, মানুষের প্রতি সহানুভূতিশীল ও সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার শিক্ষা দেয়।


তিনি আরো বলেন, বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনা ভাইরাস (কোভিড-১৯)র ভয়াবহ সংক্রমণে মানুষ যখন দিশেহারা ঠিক সেই মুহূর্তে পবিত্র ঈদ-উল-আযহা আমাদের দ্বারে সমাগত। তাই সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারের প্রতিটি আদেশ নিষেধ মেনেই আমরা সকলেই এবারের পবিত্র ঈদু-উল-আযহা উদযাপন করবো।
বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় এবারের ঈদের আনন্দ অন্য সব সময়ের চেয়ে ভিন্নতর।

তিনি আশা প্রকাশ করে বলেন, খুব শীঘ্রই বিশ্ববাসী এ মহামারী থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ।মুসলমানদের অন্যতম আনন্দ দিবস উপলক্ষে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা “ঈদ মোবারক”। মহান আল্লাহ তাআলা আমাদের সবার জীবনে ঈদের খুশি পূণর্তা দান করুন এই দোয়া করি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, সীমিত পরিসরে হলেও একটি মানুষও যেন বঞ্চিত না হয় আনন্দ থেকে। পবিত্র ঈদ-উল-আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি।

বছরের প্রতিটি দিন যেন হয় ঈদের দিনের ন্যায় আনন্দময় এই শুভ প্রত্যয়ে আবারও “ঈদ মোবারক,,।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com